1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:08 am

অপহরনের দুই বছর পর আজমিরীগঞ্জের কিশোর উদ্ধার

Reporter
  • Updated Thursday, December 20, 2018
  • 647

জুয়েল চৌধুরী :: আজমিরীগঞ্জ থেকে নাজমুল হাসান (১৪) নামে এক কিশোর অপহরনের দুই বছর পর সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের মুল হোতা আব্দুল মতিন(৩৫) কে গ্রেফতার করা হয়েছে। সে আজমিরিগঞ্জ সদরের শরীপনগর গ্রামের মৃত শফিক মিয়ার পুত্র। গতকাল বুধবার ভোরে হবিগঞ্জ পিবিআই এর পুলিশ পরিদর্শক মোঃ মাঈনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সিলেট শহরের জিন্দাবাজার এলাকার একুটি বাড়ির গোডাওন থেকে নাজমুল হাসান কে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এ সময় আব্দুল মতিন কে গ্রেফতার করা হয়। মাঈনুল হাসান জানান ২০১৭সালের ১৫ই জানুয়ারী আজমিরিগঞ্জ সদরের চরবাজার এলাকার আজমান মিয়ার পুত্র নাজমুলকে অপহরণ করে নিয়ে যায় একটি চক্র। এ ঘটনায় আজমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। কিন্তু সেখানেও কোনকিছু উদঘাটন না হওয়ায় কোর্টের নির্দেশে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। বিভিন্ন সোর্সের মাধ্যমে ও কল লিস্টেও সূত্র ধরে পুলিশ নিশ্চিত হয় সিলেট আছে নাজমুল। গতকাল বিকালে আটক মুতিনকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এছাড়াও ভিকটিম নাজমুলকে ২২ ধারার জবানবন্দি শেষে বিজ্ঞ আদালত তার পিতার জিম্মায় দিয়ে দেন। এই মামলার অন্যান্য আসামীদেরকে ধরতেও পুলিশ সাড়াশি অভিযান শুরু করেছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD