
বাহুবল প্রতিনিধি :: বাহুবলে ইটভাটা শ্রমিকদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও পুওর কেয়ার কুইক রেসপন্স টিমের ডিরেক্টর জনাব মোঃ জসীম উদ্দিন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে উপজেলার পলাশ ব্রিকস ও যমুনা ব্রিকসের শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পুওর কেয়ার কুইক রেসপন্স টিমের কো-অর্ডিনেটর কাদির চৌধুরী বাবুল সাহেবের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুওর কেয়ার কুইক রেসপন্স টিমের সদস্য প্রভাষক আইয়ূব আলী, কাজী আলফু, ফয়সল আহমদ সোহেল, সত্যপ্রিয় দা, সিদ্দিকুর রহমান মাসুম, শামিম আহমদ প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply