1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:23 pm

নীতিহীন রাজনীতি ও লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

Reporter
  • Updated Saturday, December 22, 2018
  • 572

প্রেস বিজ্ঞপ্তি :: বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী পীযূষ চক্রবর্তী কাস্থে মার্কার সর্মথনে গতকাল শুক্রবার নিজামপুর, পাইকপাড়া, বৈদ্যের বাজার ও ধুলিয়াখাল এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। গণ সংযোগকালে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হুমায়ুন খান, সিপিবি নেতা সাহেব আলী, অবিনাশ সরকার, আবু তাহের মিঠু কাস্থে মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন। পথসভাগুলোতে বক্তাগণ বলেন স্বাধীনতার ৪৭ বছর পর ৯৫ ভাগ মানুষের ভাগ্য বদল হয়নি, ৫ ভাগ মানুষের ভাগ্য বদল হয়েছে। দেশের সম্পদ ১ ভাগ মানুষ লুটেপুটে খাচ্ছে, বিদেশে পাচার করছে, নীতিহীন রাজনীতির ব্যবস্থা না পাল্টালে এই অবস্থার পরিবর্তন হবে না। তাই এখন সময়ের দাবি আগামী মহাজোট ও বিএনপির ঐক্যফ্রন্টের বাইরে বামগণতান্ত্রিক শক্তিকে বিকল্প শক্তি হিসাবে দাঁড় করাতে কাস্থে মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD