1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:05 pm

হবিগঞ্জ সদর হাসপাতালে এম্বুলেন্সের কতিপয় চালকরা রোগীদেরকে বেকায়দায় ফেলে অতিরিক্ত ভাড়া আদায় করছে

Reporter
  • Updated Saturday, December 22, 2018
  • 693

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ সদর হাসপাতালের এম্বুলেন্সের কতিপয় চালকরা রোগীদেরকে বেকায়দায় ফেলে অতিরিক্ত ভাড়া আদায় করছে। আর তাদেরকে সহযোগিতা করছে হাসপাতালের কিছু অসাধু কর্মচারীরা। সম্প্রতি সিভিল সার্জন হাসপাতালের ভিতরে কোন প্রাইভেট এম্বুলেন্স রাখা নিষেধ করেছেন। কিন্তু এই আদেশ উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালের ভিতরের প্রধান গেইট ও জরুরি বিভাগের সামনে এম্বুলেন্স সারি সারি করে দাড়িয়ে থাকে। দেখলে বুঝা যায় এটা যেন হাসপতাাল নয়, গাড়ি রাখার স্ট্যান্ড। রোগীরা জানান, তারা বিপদে পড়ে সরকারী এম্বুলেন্স না পেয়ে দ্বিগুন ভাড়া দিয়ে ঢাকা সিলেট তাদের রোগী নিয়ে যেতে হয়। সূত্র জানায়, সদর হাসপাতালে দুইটি সরকারী এম্বুলেন্স রয়েছে। কিন্তু প্রাইভেট এম্বুলেন্সের চালকরা ওই চালককে ম্যানেজ করে অতিরিক্ত ভাড়া নিয়ে রোগীদেরকে ঢাকা সিলেট নিয়ে যায়। অনেক সময় রোগীরা ওই দুই সরকারী এম্বুলেন্সের চালককে ফোন করলে তারা হবিগঞ্জ থেকেও বলেন রোগী নিয়ে ঢাকা অথবা সিলেট আছেন। সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মোঃ আবু সালেহ নুরুজ্জামান শওকত সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একই কায়দায় সরকারী এম্বুলেন্স না পেয়ে প্রাইভেট এম্বুলেন্স দিয়ে ঢাকা যেতে হয়েছে। এ ব্যাপারে হাসপাতালের তত্বাবধায়ক রথীন্দ্র চন্দ্র দেব জানান, বার বার নিষেধ করার পরও তারা এম্বুলেন্স হাসপাতালে রাখে। কর্তৃপক্ষের সাথে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD