1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:21 pm

প্রার্থীতা ফিরে পেতে চেম্বার আদালতে বেগম খালেদা জিয়ার আবেদন

Reporter
  • Updated Monday, December 24, 2018
  • 732

সময় ডেস্ক :: একাদশ সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে খারিজ হওয়া রিটের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। গত রোববার সুপ্রিম কোর্টের সংশ্নিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার এহসানুর রহমান। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হতে পারে। নির্বাচনের আর বাকি মাত্র ৬ দিন। ১৭ থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশে থাকবেন সুপ্রিম কোর্ট। বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার করা রিট আবেনটি ১৮ ডিসেম্বর খারিজ করে দেন হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। এর আগে খালেদা জিয়ার প্রার্থীতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদনের ওপর ১১ ডিসেম্বর দ্বিধাবিভক্ত আদেশ দেন হাইকোর্ট। ফলে মামলাটির নথি প্রধান বিচারপতির কাছে যায়। এরপর মামলাটি শুনতে বিচারপতি জেবিএম হাসানের একক বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি; কিন্তু এই আদালতের খালেদা জিয়ার আইনজীবী শুনানি করতে অনাস্থা প্রকাশ করলে আদালত তা লিখিতভাবে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিলের শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে খালেদা জিয়ার ৩টি আসনের মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম. নূরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত দেন। খালেদা জিয়া বগুড়া ৬ ও ৭ এবং ফেনী ১ আসনে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু দুর্নীতি মামলায় দন্ডিত হওয়ায় সংশ্নিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নগুলো বাতিল করে দেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ১০ বছর এবং চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছর, মোট ১৭ বছরের দন্ড নিয়ে গত ৮ ফেব্রæয়ারি থেকে কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে অংশ নিতে তাকে ওই তিন আসনে প্রার্থী করে বিএনপি। কিন্তু নভেম্বরের শেষে হাইকোর্টে এক দুর্নীতি মামলার রায়ের পর্যবেক্ষণে বলা হয়, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী কারও দুই বছরের বেশি সাজা বা দন্ড হলে সেই দন্ড বা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, যতক্ষণ না আপিলে ওই দন্ড বাতিল বা স্থগিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD