1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:03 am

বানিয়াচংয়ে যুবতীকে ধর্ষণ ও তার মাকে মারপিটের অভিযোগ

Reporter
  • Updated Tuesday, January 1, 2019
  • 704

জুয়েল চৌধুরী :: বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামে রাতের আধারে কৌশলে নদীর পাড়ে নিয়ে এক যুবতিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই যুবতির মা আয়েশা আক্তার (৪৫) কে পিটিয়ে আহত করেছে এক লম্পট। মুমূর্ষ অবস্থায় ধর্ষিতা ও তার মাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য সমাজপতিরা আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ওই গ্রামেরআয়েশা আক্তার জানায়, তার কন্যাকে প্রায়ই উত্যক্ত করত একই গ্রামের শহীদ আলীর পুত্র বাশিওয়ালা আলাউদ্দিন (২২)। বিষয়টি আলাউদ্দিনের অভিভাবকদের জানালে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে উঠে এবং প্রায়ই রাতের আধারে আয়েশার বাড়ির আশেপাশে সে বাশি বাজাত। গত রবিবার রাতে বাশি বাজিয়ে কৌশলে তার যুবতি কন্যাকে বাড়ির পার্শ্ববর্তী নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করে। তানিয়াকে না পেয়ে মা আয়েশা খোজতে নদীর পাড়ে যায়। সেখানে গিয়ে আলাউদ্দিনকে পাওয়া যায়। এক পর্যায়ে আলাউদ্দিন তার হাতে থাকা বাশি দিয়ে এলোপাতারি ভাবে মারপিট করে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত সমাজপতিরা রফদফার চেষ্টা চালায়। অবশেষে সমাধান না হওয়ায় মা মেয়ে দুই জনই সোমবার বিকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD