1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:18 am

শায়েস্তাগঞ্জ গাঁজাসহ দুই ব্যক্তি আটক

Reporter
  • Updated Saturday, January 5, 2019
  • 698

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থেকে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার দেওন্দী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। শুক্রবার তাদেরকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- শায়েস্তাগঞ্জের চর হামুয়া গ্রামের ফজল মিয়া (৪০) ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বড়কাপন গ্রামের আল আমিন মিয়া (২৫)। তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা আটক করা হয় বলে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD