1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:35 am

চুনারুঘাটে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক কর্মশালা

Reporter
  • Updated Monday, January 7, 2019
  • 785

চুনারুঘাট প্রতিনিধি ॥ সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ও চলতি বোরো মৌসুমে কৃষকদের করণীয় শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মো: সিপন মিয়ার সঞ্চালনায় দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি অফিসের অতিরিক্ত উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ। এতে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: নুরুল ইসলাম খান, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিদ আহমদ চৌধুরী, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ নূরুল আমীন, সহ-সভাপতি মোঃ হাসান আলী, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: ফারুক মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল ছুবহান প্রমুখ। এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৩টি ইউনিয়নের ৬০ জন কৃষক অংশগ্রহণ করে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। সভায় প্রধান অতিথি অতিরিক্ত উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ একই জমিতে একাধিক ফসল ফলানোর গুরুত্বারোপ সহ চলতি বোরো মৌসুমে কৃষকদের করণীয় সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD