1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:01 am

চুনারুঘাট জননীতে মেলার ড্র’র পুরস্কার বিতরণ

Reporter
  • Updated Tuesday, January 8, 2019
  • 589

সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারের জননী ফোন এন্ড ইলেকট্রনিক্স এর প্রোঃ সেলিম আহাম্মদের দোকানে গেল ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে আকর্ষণীয় মেলার লটারি-ড্র এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত রবিবার দোকানের সামনে অনুষ্ঠিত হয়। বিজয়ীদের ১০টি পুরস্কার প্রদান করা হয়। প্রথম বিজয়ীকে ১টি ফ্রিজ, দ্বিতীয় বিজয়ীকে ১টি মোবাইল ফোন ও তৃতীয় বিজয়ীকে ১টি আয়রণ এবং বাকী সাত জনকে ৭টি আকর্ষণীয় পুরস্কার  প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাজ্বী আব্দুর রহমান আজাদ, সাংবাদিক নুরুল আমিন, আব্দুল ওয়াহেদ কনা মিয়া, কামরুল হাসান শামীম, বেলাল আহমেদ, জালাল আহমেদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD