
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম এর অর্ন্তভুক্ত চুনারুঘাট উপজেলা শাখার কমিটির পূনঃগঠন করা হয়েছে। গত সোমবার হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী ও সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী এ কমিটির অনুমোদন দিয়েছেন। এতে দৈনিক সংবাদ এর চুনারুঘাট প্রতিনিধি খন্দকার আলাউদ্দিনকে সভাপতি ও দৈনিক বাংলাদেশের খবরের চুনারুঘাট প্রতিনিধি রায়হান আহমেদ সাধারণ সম্পাদক ও দৈনিক পত্রিকার মীর জুবায়ের আলমকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি করা হয়। কমিটি লক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সেক্রেটারি শরিফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ কাউছার আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক কাজী সুজন, চুনারুঘাটের ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম, সদস্য হারুনুর রশীদ চৌধুরী, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সদস্যব”ন্দ সহ আরো অনেকে। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, দৈনিক সমকালের চুনারুঘাট প্রতিনিধি আলহাজ্ব মোস্তাক আহমেদ তরফদার মাসুম ও মোঃ আব্দুল হাই প্রিন্সকে সহ-সভাপতি, বিবিয়ানার এসএম শওকত আলীকে যুগ্ম-সাধারণ সম্পাদক, চ্যানেল এস এর এসএম জিলানী আখনজিকে অর্থ সম্পাদক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের নাজিরুজ্জামান শিপনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, জনমত নিউজের শেখ ইসমাইল হোসেন তুহিনকে সমাজকল্যাণ সম্পাদক, হবিগঞ্জ প্রতিদিন.কমের কাজী মিজানকে দপ্তর সম্পাদক, পদাধীকার বলে একাত্তর টিভির আব্দুর রাজ্জাক রাজুকে সদস্য ও মোঃ ওয়াহেদ আলী, মোঃ মামুন চৌধুরী সদস্য করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply