1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:50 am

চুনারুঘাটে ভাগিনার দার কুপে মামা গুরুতর আহত

Reporter
  • Updated Wednesday, January 9, 2019
  • 584

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানিগাঁও ইউনিয়নের পাঁচারগাও গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আব্দুল আউয়াল(৪৮) কে পেপেঁ গাছ কাটা নিয়ে ভাগিনা ভগ্নীপতিরা মিলে দেশীয় অস্ত্র রামদা দিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় মামা আব্দুল আউয়ালকে স্থানীয় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সোমবার সকাল ৯ টার দিকে ঘটে। আহত মামা আব্দুল আউয়াল জানান, তার বোন আছিয়াকে বাড়ির পাশেই বিয়ে দেয়া হয়েছিল, আছিয়ার স্বামী জবেদ আলীর সাথে মনোমালিন্য সৃষ্টি হলে ভাগিনা কাউছার ও আফছার, আছিয়া খাতুনের ছেলে সন্তানদেরকে বসবাসের জন্য ঘর নির্মাণ করে দেন। বাগনারা তার মাতাকে নিয়ে দীর্ঘদিন যাবত মামার বাড়িতে বসবাস করে আসছেন। তাদের মামাই তাদের ভরণ পোষণ করে আসছিলেন। ঘটনার সময় পেঁপে পাড়া নিয়ে মামার পরিবার এর সাথে বাকবিত-া হয়। পরে ভাগনারা এক পর্যায়ে ভাগিনা আউয়ালের সাথে কথা কাটাকাটি হয়। এসময় ভাগনার দলবল নিয়ে মামাকে দা-দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার শোর চিৎকারে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। এ নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনা চলছে। এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD