1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:04 am

চুনারুঘাট বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

Reporter
  • Updated Wednesday, January 9, 2019
  • 610

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় নাজমা আক্তার সভাপতি ও রাবিয়া খাতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় বিআরডিবি প্রশিণ হল রুমে চুনারুঘাট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আওতাধীন ৯২টি বিত্তহীন
সমবায় সমিতির প্রতিনিধিদের নিয়ে নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন- চুনারুঘাট উপজেলা (পজীপ) বিআরডিবি প্রকল্প কর্মকর্তা মোঃ রফিউল করিম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম (ফটিক), উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ এমরানুল হক, বিআরডিবি (পজীপ) হিসাব রক রুবেল আহমেদ, সোহেল রানা, হিসাব রক মোঃ ফাহমিদা আক্তার, মাঠকর্মী জলি আক্তার, শুধাংশু দেব, অঞ্জন কুমার দেব প্রমুখ। চুনারুঘাট উপজেলা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় নয়ানী বড়বাড়ি মঃবিঃ সমবায় সমিতি লিঃ এর সভাপতি নাজমা আক্তারকে সভাপতি, ইনাতাবাদ মঃবিঃ সমবায় সমিতি লিঃ এর সভাপতি রাবিয়া খাতুনকে সহ-সভাপতি, দিপালী রানী শীল উবাহাটা, আছকিরা খাতুন রাজলীপুর, আছমা আক্তার উত্তর বালিয়ারী, করফুলনেছা চান্দপুর বস্তি, মিনারা খাতুন ডিমাগুরুন্ডা, লিজা আক্তার দণি পাকুড়িয়া ০৬ জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়। উক্ত নির্বাচিত সদস্যগণ আগামী তিন চুনারুঘাট উপজেলা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD