
নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানে মালু বুনার্জী (৫৫) নামে এক ব্যক্তির পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের অনুরূপ বুনার্জীর পুত্র। গতকাল রবিবার দুপুরে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান। ডুব দেয়ার পর তিনি আর ভেসে উঠেন নি। কিছুক্ষণ পর তার দেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে তার মৃগি রোগ ছিল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ বাড়িতে নিয়ে যায় তারা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply