
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সুবিদপুর ইউনিয়নে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে আতুকুড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় ইউনিয়নের ১১টি প্রাইমারী স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে সাংকৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থী জাতীয় সংগীত, দেশাত্ববোধক, পল্লীগীতিসহ আধুনিক গান পরিবেশন করেন। খেলা পরিচালনায় সহযোগিতা করেন কাজল আখনজী, প্রধান শিক্ষক নাজমুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে অতিথি ছিলেন সামছুল হক আখনজী, প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ মিয়া, সাংবাদিক এসএম সুরুজ আলী, মহিবুল হোসেন উজ্জল, সুমন আখনজী, মহিবুর রহমান, সাইফুল ইসলাম, এমরান খান, প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নিতেন্দ্র চন্দ্র দাস, প্রিয়ব্রত দাশ, বিকুল নমশুদ্র, লিপিকা রাণী দাশ, এমএ ওয়াহিদ, শিখা রাণী দাশ, মতিলাল রায়, অনুপ্রভা সরকার, মনোয়ারা বেগম, মাহবুবা চৌধুরী, সহকারি শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম খান, লিপিকা রাণী রায়, শেখ সাজেদা বেগম, মেহেরুন্নেছা, বৃষ্টি, শিখা, নাছিমা, রুবী রাণী চৌধুরী প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply