1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:41 am

চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান ও মিলাদ মাহফিল সম্পন্ন

Reporter
  • Updated Wednesday, January 30, 2019
  • 646

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে অবস্থিত প্রান্তিক অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাসুদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজের এসএসসি পরীার্থী-২০১৯ এর মাধ্যমিক শিক্সা সমাপনী অনুষ্ঠান ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদারের সভাপতিত্বে ও শিক্ষক আজহারুল ইসলাম ও কেফায়েত উল্লাহ’র যৌথ সঞ্চালনায় মাধ্যমিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৯নং রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল মোনীম চৌধুরী (ফারুক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার রাসেল আহমেদ, প্রভাষক আব্দুল করিম, গভর্নিং বডির অন্যতম সদস্য মুশফিক আহমেদ চৌধুরী। পরে এস.এস.সি পরীক্ষার্থীদের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হুমায়ুন কবির। দোয়া মোনাজাত শেষে ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা সমাপনী অনুষ্ঠানের সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD