1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:54 am

শায়েস্তাগঞ্জ সাব-ডাকঘর সহকারী পরিদর্শক ফরিদ আহমেদের বিদায়ী সংবর্ধনা

Reporter
  • Updated Thursday, January 31, 2019
  • 737

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ (এলএসজি) সাব ডাকঘর বিভাগের সহকারী পরির্দক মো: ফরিদ আহমেদ অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টায় শায়েস্তাগঞ্জ উপজেলর সাব ডাকঘর অফিস কক্ষে এ অনুষ্ঠানে পোষ্ট মাষ্টার পীযুষ কান্তি সূত্রধরের সভাপতিত্বে ও পোষ্টাল অপারেটর রফিক মিয়ার সঞ্চলনায় বক্তব্য রাখেন সাংবাদিক জুয়েল চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সদস্য মন্টু রঞ্জন দাশ, শায়েস্তাগঞ্জ সাব ডাকঘর অপারেটর আসমা আক্তার, আরএম.এস অফিসের এস.আর.এস বদিউজ্জামান ভূইঁয়া, সাবেক এস আর এস মুসলেম উদ্দিন ফকির, পোষ্টম্যান আব্দুর রউফ, মধু মিয়া, হীরালাল গোপ, শাহজাহান আলম, আর.এম. এস. এম সি কদর আলী প্রমুখ। উক্ত অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাহজীবাজার সাব পোষ্ট মাস্টার মোঃ মাসুক মিয়া। সহকারি পরির্দশক ফরিদ আহমেদ ১৯৮৪ সালে চাকুরিতে যোগদান করেন, পরে তিনি শায়েস্তাগঞ্জ (এল.এস.জি) সাব ডাকঘর হতে অবসর গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অবসর প্রাপ্ত সহকারী পরিদর্শক মোঃ ফরিদ আহমেদ এর হাতে সংবর্ধনা ক্রেষ্ট তুলে দেন সাব পোষ্ট মাস্টার ও সকল কর্মচারী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD