1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:39 am

খান্দুরা সাঈয়্যেদিয়া দরবার শরীফে ৯২ তম পবিত্র ওরস

Reporter
  • Updated Sunday, February 3, 2019
  • 788

সংবাদদাতা ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সীমান্তবর্তী বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ছাপরতলা ইউনিয়নের অর্ন্তভূক্ত ঐতিহ্যবাহী খান্দুরা (উত্তর হাবেলী) সাঈয়্যেদিয়া দরবারশরীফে প্রতিবছরে ন্যায় এবারো কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সাজ সজ্জা ভাবে আওলাদে রাসুল হযরত সৈয়দ নজিবুল হোসেন (রহ:) ওরফে জলফু মিয়া স্বরণে ৪ঠা ফেব্রুয়ারী ২২শে মাঘ সোমবার দিন ব্যাপী ৯২তম তিনির নিজ বাড়িতে বার্ষিক পবিত্রওরস অনুষ্ঠিত হবে। এদিকে দরবার শরীফের খেলাফত প্রাপ্ত গদ্দীনিশিন পীরে কামেল তরিকতে বরহক হাকিকতে জিহাদী আওলাদে রাসুল বড়হুজুর সৈয়দ মুজিবুল হোসেন লিটন জানান, প্রতি বছর বিভিন্ন ¯’ান হতে আগত অর্ধলক্ষাধিক মুরিদান ও আশেকান ভক্তরা মানত করা অসংখ্য পশু নিয়ে আসে দরবার শরীফে। উক্ত দরবার শরীফে পশু গুলো বিকালে জবাই করে রান্না করে তাবারক হিসেবে বিতরণ করা হয়। এই দিনে পবিত্র ওরস শুরু হওয়ার প্রথমে দরবার শরীফে গিলাফ ছড়ানো ও গোসল করানোর পর সারা দিন কোরআন খতম, জিয়ারত,খান্দুরা সাঈয়্যেদিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্রদের পাগড়ী পড়ানো, জিকির আসকার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রাত ১২টা ১মিনিটে দরবার শরীফের সভাপতি পীরজাদা সৈয়দ রফিকুল হোসেন রফিক সাহেবের আখেরী মোনাজাতের মধ্যদিয়ে বার্ষিক পবিত্র ওরস সমাপ্ত হবে। এই পবিত্র ওরসের দিনে গদ্দীনিশিন পীরে কামেল আওলাদে রাসুল বড় হুজুর সৈয়দ মুজিবুল হোসেন লিটন ও গদ্দীনিশিন পীরে কামেল আওলাদে রাসুল ছোট হুজুর সৈয়দ আশরাফুল হোসেন জনির মুরিদান, আশেকান ভক্তবৃন্দদেরকে  পবিত্র ওরসে সার্বিক সেবা প্রদান করবেন। উক্ত ৯২তম বার্ষিক পবিত্র ওরসে আসার জন্য সকল মুরিদান, আশেকান ভক্তবৃন্দদেরকে দাওয়াত জানিয়েছেন খন্দুরা সাঈয়্যেদিয়া দরবারশরীফের সভাপতি, সেবা কমিটি।  প্রয়োজনে বিস্তারিত জানতে : ০১৭৫৮-৪২১২৫৬, ০১৭৭২-৭৬৯৯৪৩ নাম্বারে যোগাযোগ করেত পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD