1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:38 am

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি মজিদ খান

Reporter
  • Updated Thursday, February 7, 2019
  • 683

স্টাফ রিপোর্টার ॥ পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবদুল মজিদ খান। গতকাল বুধবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এই কমিটির নাম প্রস্তাব করেন এবং তা কণ্ঠভোটে পাস করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হন কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান। এমপি আবদুল মজিদ খান ছাড়াও অন্যান্য সদস্যরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, ডা. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ ও নিমাজউদ্দিন জলিল জন। বুধবার রাতে এডভোকেট আবদুল মজিদ খান এমপি’র ব্যক্তিগত সহকারী মোঃ সেলিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। প্রসঙ্গত- গত সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন এমপি মজিদ খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD