1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:28 am

মাধবপুরে ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

Reporter
  • Updated Monday, March 4, 2019
  • 551

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ২ শত ৯৪ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল রোববার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিছ ইয়াবাসহ রেজাউল করিম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার রেজাউল রাজশাহী জেলার পবা উপজেলার মুন্না পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এছাড়া গত শনিবার রাতে উপজেলার দরগা গেইট এলাকায় মাধবপুর থানার এসআই কামাল হোসেন অভিযান চালিয়ে ২শ ১৪ পিছ ইয়াবাসহ হুসাইন শাহ শিপন (৩০) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার মাদক ব্যবসায়ী উপজেলার রূপনগর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, মাদকসহ গ্রেফতার ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD