1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:29 am

চুনারুঘাট নজরুল একাডেমীর আহবায়ক কমিটি গঠন

Reporter
  • Updated Sunday, March 17, 2019
  • 589

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট নজরুল একাডেমি আহবায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১১টায় উপজেলা নির্বাহী অফিসার এর হলরুমে উক্ত কমিটি গঠন করা হয়। কমিটি গঠন পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নজরুল একাডেমীর হবিগঞ্জ জেলা সভাপতি কবি সাহিত্যিক রোটারিয়ান তাহমিনা বেগম গিনি, সিলেট বিভাগীয় সমন্বয়ককারী রোটারিয়ান আব্দুল আউয়াল তালুকদার এর পরিচালনায় বক্তব্য রাখেন আজীবন সদস্য সৈয়দ মোদাব্বির হোসেন, অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, ইমান আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ খান, নুরুল ইসলাম, সাংবাদিক মুনিরুজ্জামান তাহের, খলিলুর রহমান শাহীন, মাহবুবুর রহমান, অরুণ কুমার বৈদ্য, আব্দুর জাহির, চুনারুঘাট উপজেলা পোষ্ট মাষ্ঠার এস এম মিজান, সাংবাদিক নুর উদ্দিন সুমন, মীর জুবায়ের আলম আজিজুল হক নাসীর, আছমা আক্তার, মনসুর আহমদ, মোতাব্বির হোসেন। আলোচনা শেষে সবার সর্ব সম্মতিক্রমে, সাবেক কমিটি বিলুপ্তি করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, আহবায়ক চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, ও যুগ্ম আহবায়ক ইমান আলীসহ ১৩ বিশিষ্ট আহবায়ক কমিটি প্রকাশ করা হয়। সদস্যরা হলেন  সৈয়দ মোদাব্বির আলী, অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, নুর ইসলাম, আব্দুল ওয়াদুদ খান, সাংবাদিক মুনিরুজ্জামান তাহের, সাংবাদিক নুর উদ্দিন সুমন, আজিজুল হক নাসির, আব্দুস সহিদ, মাহবুবুর রহমান ডালিম, চুনারুঘাট উপজেলা পোষ্ট মাষ্ঠার, এসএম মিজান, আছমা আক্তার, উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্য পুর্নাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। এছাড়াও জাতীয় কবির জন্ম বার্ষীকী পালনে বিশেষ উদ্যোগ নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD