
জুয়েল চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে হারপিক পান করে শারমিন আক্তার নামে সুন্দরী এক যুবতী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এদিকে এ খবর শুনার পর তার প্রেমিক সটকে পড়েছে। কাউকে না পেয়ে ওই যুবতি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিজেই এসে ভর্তি হয়েছে। সে অলিপুর গ্রামের আব্দুস সালামের কলেজ পড়–য়া কন্যা। সুত্র জানায়, হবিগঞ্জ শহরের এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছে। শেষ মেষ বানিজ্য মেলায় প্রেমিক কে নিয়ে শারমিন ঘুরতে চায়। কিন্তু ব্যস্ততম প্রেমিক তাকে বানিজ্য মেলায় আসতে অনিহা প্রকাশ করলে গতকাল শনিবার বিকেলে শারমিন হারপিকের বোতল নিয়ে বানিজ্য মেলার গেইটের সামনে এসে প্রেমিককে ফোন করে বলে বানিজ্য মেলায় আসার জন্য। প্রেমিক না আসায় ক্ষিপ্ত হয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে সে গতকাল বিকেলে নিজেই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply