1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:11 am

মাধবপুরে শিক্ষকের পিটুনিতে দশম শ্রেণির ছাত্রী অজ্ঞান ॥ শিক্ষক বহিষ্কার

Reporter
  • Updated Wednesday, April 10, 2019
  • 587

সংবাদদাতা ॥ মাধবপুর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হাবিবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী কামাল হোসেন ওই শিক্ষককে বহিষ্কার করেন। শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে টিফিন বিরতিতে শ্রেণিকক্ষ থেকে বেড়িয়ে যায় শিক্ষার্থী সাবিকুন নাহার মীম এবং তার সহপাঠীরা। নির্দিষ্ট সময়ের ৪ মিনিট দেরিতে ক্লাসে ফেরায় তাদের ওপর চড়াও হন সহকারী শিক্ষক হাবিবুর রহমান। একপর্যায়ে তিনি বেত ও ডাস্টার দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকলে অচেত হয়ে পড়ে মীম। পরে সহপাঠী ও অভিভাবকরা তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে রেফার করেন। হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. কামরুল ইসলাম জানান, মেয়েটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। একাধিকবার বমিও করেছে সে। মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা থাকায় তাকে সিলেটে রেফার করা হয়েছে। মাধবপুর উপজেলায় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিকা দে বলেন, বিষয়টি আমি জানতে পরেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD