1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:11 am

লাখাই জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

Reporter
  • Updated Sunday, April 21, 2019
  • 572

স্টাফ রির্পোটার ॥ জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনি দিনে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে এসভা অনুষ্ঠিত হয়। “স্বাস্থ্য সেবা অধিকার-শেখ হাসিনার অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাছুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডাঃ সৈয়দ মোঃ আদনান আল আরেফিন, বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ আব্দুর রহমান, উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিঠির সদস্য সর্দার ওমর ফারুক প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে হাসপাতালের সকল ধরনের সেবাকার্যক্রম ও পরিস্কার পরিছন্নতা জোরালোভাবে সম্পাদন করতে হবে। অন্ষ্ঠুান সঞ্চালনা করেন নিরাপদ খাদ্য পরিদর্শক বাবু বিধান সোম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD