1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:50 am

মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যবসসায়ীকে ছুরিকাঘাত

Reporter
  • Updated Saturday, April 20, 2019
  • 738

সংবাদদাতা ॥ মাধবপুর উপজেলায় মিলন মিয়া (২৮) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনার পর হামলাকারীদের ফেলে যাওয়া ২টি মোটরসাইকেল জব্দ করে পুুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার কালীরবাজারে এ ঘটনা ঘটে। আহত মিলন মাধবপুর উপজেলার আহম্মদপুর গ্রামের আব্দুন নূরের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল আহাম্মদপুর জামে মসজিদে জুম্মার নামাজে খুতবার সময় বাচ্চাদের কথা বলার জের ধরে মিলনের সাথে কথার কাটাকাটি হয় মাধবপুর উপজেলার সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে শাকিব মিয়ার। এর জের ধরে বিকেলে শাকিব তার লোকজনকে নিয়ে কালী বাজারস্থ মিলনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপতালে রেফার করেন। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ আলম বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। তবে মিলনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা এবং মালামাল লুটপাট হয়েছে বলে মৌখিকভাবে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে হয়েছে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেলে অফিসার সঞ্জয় পাল জানান, মিলনের বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ব্রাহ্মণাবাড়িয়ায় রেফার করা হয়। তবে পরিবারের লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন বলে নিশ্চিত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD