1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:43 am

চুনারুঘাটে একডজন ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার

Reporter
  • Updated Friday, April 26, 2019
  • 566

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটে একডজন মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী শফিক আলী (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোররাতে চুনারুঘাট থানার এসআই শেখ আলী আজহার ও এএসআই আব্দুল বাতেনসহ সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রানীগাও ইউনিয়নের জীবধরছড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত শফিক আলীকে গ্রেফতার করেন। সে ওই এলাকার মৃত নজীর আলীর পুত্র। চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজমিরুজ্জামান সত্যতা স্বীকার করে জানান, ডাকাত শফিক আলীর বিরুদ্ধে ৭টা জিআর মামলা ও ৩টি বন মামলাসহ প্রায় একডজন মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD