1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:43 am

শায়েস্তাগঞ্জের ওলিপুরে ট্রাক উল্টে চালক নিহত

Reporter
  • Updated Saturday, May 11, 2019
  • 553

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :: শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে একটি ট্রাক উল্টে চালক নিহত হয়। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাকচালক মোশাররফ হোসেন (৪০) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের আমির হোসেনের ছেলে। ওলিপুর রেলক্রসিংয়ের গেটম্যান মো. জাকির জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাক ওলিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সকল ট্রেন শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে এক ঘণ্টা আটকা পড়ে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। সিলেট থেকে পাথর বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাওয়ার পথে অলিপুরে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মোশাররফ হোসেন মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD