
নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার কালেঙ্গা পাহাড়ি এলাকার রাজাকোনা গ্রামে মাদ্রাসা ছাত্র সুজন মিয়া (১৩)কে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ২১ মে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। সূত্র জানায়, ১৮ মে রাতে রাজাকোনা গ্রামের আব্দুর শুকুর মিয়ার মাদ্রাসা পড়–য়া ছেলে সুজন বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে মোবাইল ও নগদ টাকা টাকা ছিনতাই করে নিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকেরা এগিয়ে রক্তাক্ত অবস্থায় সুজনকে উদ্ধারকে চুনারুঘাট উপজেলা কমপ্লেক্সে প্রেরণ করেন। অবস্থা গুরুত্ব হওয়ায় সুবিচারের জন্য সুজনের মা বাদী হয়ে উজ্জল ও রায়হান নামে দুইজনকে আসামী করে চুনারুঘাট থানায় মামলা করেন। থানার ওসি কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply