1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:28 am

লাখাইয়ে ১শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

Reporter
  • Updated Thursday, May 30, 2019
  • 544

নিজস্ব প্রতিনিধি ॥ লাখাই উপজেলার বামৈ বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় পাভেল মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১শ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার চান্দমারা গ্রামের খুরশেদ আলীর পুত্র। গত মঙ্গলবার রাত ১০টায় লাখাই থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ বামৈ বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় পাভেল মিয়াকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে তার দেহ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই রকিবুল হাসান বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD