1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:32 pm

বানিয়াচংয়ে পুলিশ সুপারের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন

Reporter
  • Updated Friday, May 31, 2019
  • 624

নিজস্ব প্রতিনিধি :: বানিয়াচংয়ে শতাধিক দুস্থ ও গরীব লোকজনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে বানিয়াচং থানা প্রাঙ্গণে হবিগঞ্জের এসপি মোহাম্মদ উল্লার উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক, ওসি তদন্ত প্রজিত কুমার দাস প্রমুখ। হবিগঞ্জ সদর থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাস বলেন, এসপি মোহাম্মদ উল্লার উদ্যোগে প্রায় শতাধিক নারী পুরুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। যাতে করে কিছুটা হলেও তারা স্বাচ্ছন্দবোধ করে ঈদ পালন করতে পারে। ঈদ সামাগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, চিনি, তেল, দুধ ও সেমাইসহ নগদ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD