1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:50 am

শায়েস্তাগঞ্জে আগুনে ১০ দোকান পুড়ে ছাই

Reporter
  • Updated Sunday, June 9, 2019
  • 729

সংবাদদাতা ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সুতাং বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী মাহমুদ হাসান জানান, উপজেলার সুতাং বাজারে একটি তুলার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে। এ সময় একে একে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বাজারের ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD