1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:13 pm

চুনারুঘাটে পালিয়ে যাওয়ার ৭ দিন পর প্রেমিক যুগল আটক

Reporter
  • Updated Thursday, July 25, 2019
  • 530

সংবাদদাতা ॥ চুনারুঘাট নানার বাড়ি থেকে কলেজ ছাত্রী এক হাফেজের হাত ধরে অজানার উদ্দেশ্যে পালিয়ে যাওয়া প্রেমিক যুগলকে অবশেষে ৭ দিন পর সিলেট থেকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে চুনারুঘাট থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সিলেট খানাইঘাটের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। আটককৃতরা হল, চুনারুঘাট উপজেলার উবাহাঠা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মিরপুর আলিফ সোবহান সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী ও একই গ্রামের প্রবাসী উমর আলী কন্যা মৌসুমী আক্তার (২০) ও মাধবপুর উপজেলা কমলপুর গ্রামের ইনাম উদ্দিনের পুত্র স্থানীয় মাদ্রাসার হাফেজ মাহাবুবুর রহমান সবজু (২৫)। পুলিশ জানায়, গত ১৮ই জুলাই মৌসুমী ও সবুজ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মামা সুরত আলী চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ও মোবাইল ফোনের সুত্র ধরে পুলিশ তাদেরকে আটক করে। প্রেমিক জুটি জানায়, তারা উভয়ই প্রাপ্ত বয়স্ক। ৪ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলে আসছে। তারা এই প্রেমকে অমর করতে লোক চক্ষুর আড়াল থেকে এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এসআই হাবিবুর রহমান জানান, মৌসুমী নানার বাড়ি থেকে লেখাপড়া করে আসছিল। সে চলে গেলে তার মামার মামলার প্রেক্ষিতে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হবে। আদালত তাদের বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD