1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:58 pm

বানিয়াচংয়ে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

Reporter
  • Updated Friday, August 16, 2019
  • 567

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। গত রবিবার গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর জেলা শাখার উদ্যোগে এ বস্ত্র বিতরণ করা হয়। ঈদ স্মাইল প্রজেক্টের অধিনে বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি এড. মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। প্রধান অতিথি ছিলেন এড. পূণ্যব্রত চৌধুরী বিভু। বক্তৃতা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রুহুল হাসান শরীফ, মাওঃ আতাউর রহমান, সাংবাদিক মোতাব্বির হোসেন প্রমূখ। অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD