
নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রাম থেকে শিউলী রাণী দাস (২০) নামে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের রাজেন্দ্র দাসের কন্যা। গতকাল বৃহস্পতিবার সকালে আজমিরীগঞ্জ থানার এসআই নাছির উদ্দিন ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। জানা যায়, একই গ্রামের সূদর্শন দাসের পুত্র টমটম চালক জুয়েল চন্দ্র দাসের সাথে ২ বছর আগে প্রেমের বিয়ে হয়। বিয়ের পর শিউলীর কোল জুড়ে জুই রাণী নামে ৬ মাসের একটি কন্যা সন্তান জন্ম নেয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হলে গতকাল সকালে স্বামীর ঘরের তীরের সাথে শিউলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এ ব্যাপারে এসআই নাছির উদ্দিন জানান, শিউলী আত্মহত্যা করেছে। এ বিষয়ে ময়না তদন্ত রিপোর্ট পাবার পর আসল কারণ জানা সম্ভব হবে। এদিকে, নিহতের বড় ভাই জানান, আমার বোনকে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব।
Designed by: Sylhet Host BD
Leave a Reply