
সময় ডেস্ক ॥ বাংলাদেশের সিনেমায় ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ নামে একটি যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করেছিলেন কলকাতার স্বস্তিকা মুখার্জি। দীর্ঘ সময় পর আবারো ঢাকার ছবিতে দেখা যাবে তাকে। নাম ঠিক না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন পারভেজ আমিন। ছবিটি নিয়ে স্বস্তিকার সাথে কথাও চুড়ান্ত হয়েছে এই নির্মাতার। তবে পারভেজ আমিন জানান, সম্প্রতি কলকাতায় গিয়ে নতুন একটি ছবির বিষয়ে কথা হয়েছে। তবে চুক্তিবদ্ধের আনুষ্ঠানিকতা এখনো বাকি আছে। আগামী জানুয়ারি মাস থেকে এ ছবির কাজ শুরু করার ইচ্ছে রয়েছে। কাজটি করতে চেয়েছেন তিনি। স্বস্তিকা জানান, ঢাকার একটি ছবির বিষয়ে কথা হয়েছে। কিছুদিনের মধ্যে চুড়ান্ত হবার কথা রয়েছে। চুড়ান্ত হলে আবারো ঢাকায় কাজ করা হবে। জানা গেছে, সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা। তবে তার বিপরীতে কে অভিনয় করছেন সেটা এখনো নিশ্চিত নয়। বর্তমানে কলকাতায় সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। সিনেমাটি প্রযোজনা করবেন কাজী সাইফুল। উল্লেখ্য, পারভেজ আমিন প্রথমবার চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন। এর আগে ছোটপর্দার জন্য বেশকিছু নাটক নির্মাণ করেছেন তিনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply