
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল সদরস্থ ইক্রা মডেল একাডেমি-তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ক্বেরাত প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে একাডেমি প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইকরা এডুকেশন বোর্ডের চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান মানিক। প্রধান শিক্ষক মুহাম্মদ হুমায়ূন কবীরের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাস্টার মুখলিছুর রহমান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুস শহিদ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইকরা এডুকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যন ইয়াকুত তালুকদার, মাওঃ শামছুল হক, হাফেজ মাওঃ কামরুল ইসলাম, শেখ হিফজুর রহমান ছগীর, হারুন মিয়া, হামিদীয়া হলিচাইল্ড একাডেমীর প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সৃজন বিদ্যাপীঠের সহকারী শিক্ষক রুমেন মিয়া, ছাত্র অভিভাবক আব্দুল আওয়াল, ইকরা মডেল একাডেমীর সহকারী শিক্ষক মাওঃ সাদিকুর রহমান, সাইফুল ইসলাম সুমন, হনুফা আক্তার, লিপি আক্তার ও ফারহানা আক্তার তান্নি প্রমুখ। শিক্ষার্থীদের নিয়ে মনোমুদ্ধকর ইকরা একাডেমিক সংগীত পরিবেশন করেন একাডেমির ইংরেজি শিক্ষক সালেহ উদ্দিন। বক্তাগণ ইকরা একাডেমির সুন্দর ও পরিপাটি পরিবেশের ভূয়সী প্রসংশা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি কামনা করেন। ক্বেরাত প্রতিযোগিতায় বারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। প্রতি গ্রুপে ৩ জন করে মোট ১১ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো জামেয়া কাসিমুল উলুম বাহুবল, জামেয়া মাহমুদিয়া হামিদনগর, হামিদিয়া হলি চাইল্ড একাডেমি, জামেয়া আরাবিয়া পুটিজুরি ও শিবপাশা মাদরাসা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply