1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:16 am

মাধবপুরের ডাকাত পিচ্চি সুমন গ্রেফতার

Reporter
  • Updated Sunday, September 8, 2019
  • 495

সংবাদদাতা ॥ মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে পিচ্চি সুমন (২৬) নামে দুর্র্ধষ ডাকাতকে। শনিবার ভোর রাতে রতনপুর-ছাতিয়াইন সড়কে একটি ডাকাত দল অবস্থান করছিল। পুলিশ সেখানে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করলেও অন্যরা পালিয়ে যায়। মাধবপুর থানার ওসি কেএ আজমিরুজ্জামান জানান, একটি ডাকাদলের প্রায় ২০জন সদস্য দেশীয় অস্ত্রসহ অবস্থান করছিল রতনপুর-ছাতিয়াইন সড়কে। সড়কে ডাকাতির প্রস্তুতি নেয়া এ গ্রুপটিকে ধরতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। অন্য ডাকাতরা পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যায়। এ সময় সুমনকে গ্রেফতার করা হয়। সুমন উপজেলার ছাতিয়াইন গ্রামের আব্দুল জলিলের ছেলে। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি রামদা, একটি ছোঁরা, একটি গাছ কাটার করাত ও কুড়াল উদ্ধার করা হয়েছে। সুমনের বিরুদ্ধে মাধবপুর থানায় ডাকাতি, চুরিসহ ৯টি মামলা আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD