1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:04 pm

আজমিরীগঞ্জের অপহৃত সুন্দরীকে হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ

Reporter
  • Updated Monday, September 9, 2019
  • 572

জুয়েল চৌধুরী ॥ আজমিরীগঞ্জের শিবপাশা থেকে অপহৃত সুন্দরী কিশোরীকে হবিগঞ্জ শহর থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে অপহরনকারী কথিত প্রেমিক পালিয়ে গেছে। গতকাল রবিবার দুপুরে শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলমের নেতেৃত্বে একদল পুলিশ শহরের শ্বশান ঘাট এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় ওই কিশোরীর দাদা জনাব আলী বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় গত শনিবার রাতে একটি মামলা দায়ের করে। জানা যায়, মর্তুজ আলীর কন্যা স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী হোসনা আক্তার রুপসা (১৬) স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করত তজমুল মিয়ার পুত্র জনাব আলীর ডিগ্রি কলেজের আইএ ২য় বর্র্ষের ছাত্র রাজিব মিয়া (২২)। এ বিষয়ে রাজিব রুপসার অভিভাবকরা রাজিবের মুরব্বীর কাছে বিচার প্রার্থী হলে বখাটে রাজিব ক্ষিপ্ত হয়ে উঠে। গত শনিবার বিকেলে রাজিব ও তার সহযোগীরা রুপসাকে স্কুল থেকে ফেরার পথে অপহরণ করে নিয়ে যায়। অপর একটি সুত্র জানায় রুপসা ও রাজিবের মাঝে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। বিষয়টি এলাকায় জানা জানি হলে ভালবাসায় ভিবোর হয়ে ঘর বাধার স্বপ্নে প্রেমিক যুগল অজানার উদ্যোশ্যে পাড়ি জমায়। গতকাল রবিবার আদালতে এসে এফিডেভিড করার সময় মহিলা কলেজের সামন থেকে পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে এসআই জানান, অপহৃতাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপহরনকারীকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD