1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:05 am

জগন্নাথপুরে ৯ জুয়াড়ি গ্রেফতার

Reporter
  • Updated Tuesday, September 10, 2019
  • 487

সংবাদদাতা ॥ সুনামগঞ্জের জগন্নাথপুরে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। জগ্ননাথপুর থানার এসআই মো. লুৎফর রহমান সংগীয় অফিসার এসআই আতিকুল আলম খন্দকার, এএসআই আকুব্বর আলী ও সংগীয় ফোর্সসহ জগন্নাথপুর থানাধীন ৯নং পাইলগাঁও ইউপি এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে রবিবার রাত আড়াইটার সময়  জুয়া খেলা অবস্থায় মো. ইবরান উল্লাহ’র পুত্র মো. মোশাহিদ মিয়া (৫৩) , সামির উদ্দিনের পুত্র সানু মিয়া (২৮), মৃত কালা মিয়ার পুত্র মো. মুহিদ (২৮), মৃত আকল উল্লাহ’র পুত্র মো. আনছার মিয়া (৫১), মৃত আরিফ উল্লাহ’র পুত্র মিলন মিয়া (৩৪), মৃত চান খাঁনের পুত্র মো. নজির খাঁন (৩৮), মৃত আলী আহম্মদের পুত্র মো. সায়েদ মিয়া (২৫), মৃত আলফাজ মিয়ার পুত্র মো. শাহান মিয়া (৩২), মৃত দুদা মিয়ার পুত্র কবির মিয়াকে (৫৫) গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD