1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:21 pm

বাহুবলের পুটিজুরী ইউপি আওয়ামী যুবলীগের নতুন কমিটি অনুমোদন

Reporter
  • Updated Saturday, September 14, 2019
  • 509

সংবাদদাতা ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন যুবলীগের গঠিত নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় স্থানীয় পুটিজুরী বাজারে অনুষ্ঠিত আলোচনা ও পরিচিতি সভার মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়া হয়। পুটিজুরী ইউনিয়ন যুবলীগের নব-নির্বাচিত সভাপতি ফজলে এলাহী লুলু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ জাকির হোসেন তুহেল’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এড. বেলাল হুসাইন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাহুবল উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা উমেদ আলী শামীম, সদস্য শাহ বাহার উদ্দিন, বাহুবল উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আব্দুল গফ্ফার মিলাদ, যুগ্ম আহ্বায়ক মোঃ তারা মিয়া, যুগ্ম আহ্বায়ক বদরুল আলম, যুগ্ম আহ্বায়ক এম রশিদ আহমেদ, যুবলীগ নেতা কাজী ফখরুল ইসলাম, কাজী মোশাহিদ, দেওয়ান নেওয়াজ, মোঃ তারা মিয়া, সবুজ মিয়া, হুমায়ূন রশিদ জাবেদ, মোঃ ফজলু, মোঃ আওলাদ, আঃ রহমান, ফয়ছল, এনাম মেম্বার, আলাল মিয়া, জালাল, ইমন, আনকার, আঃ মালেক, সুহেল, মঈনুদ্দীন, হেলাল উদ্দিন, জসিম উদ্দীন খান, সুরুজ মিয়া, ছালেক মিয়া, মকছুদ মিয়া, মৌলদ হুসেন, সিরাজুল ইসলাম, স্বপন চৌধুরী, সালামত আলী সানু, আব্দুস সালাম ও সেলিম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মঈন উদ্দিন। গীতা পাঠ করেন কাজল দাশ। উল্লেখ্য, সম্প্রতি ৬১ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী পুটিজুরী ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি গঠন করা হয়। কমিটিতে ফজলে এলাহী লুলুকে সভাপতি ও শাহ জাকির হোসেন তুহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD