1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:27 am

পাখির বিষ্ঠায় থাকে ষাটেরও বেশি ঘাতক রোগ-জীবাণু!

Reporter
  • Updated Saturday, September 14, 2019
  • 486

সময় ডেস্ক ॥ অনেকেই আছেন যারা শখ করে বাড়িতে পাখি পোষেন। এমন মানুষের সংখ্যাও কম নয় যারা পাখির ব্যবসা করেন। কিন্তু
অনেকেই হয়তো জানেন না, ষাটেরও বেশি ঘাতক রোগ-জীবানু ছড়ায় পাখির মল বা বিষ্ঠা থেকে!
কর্ণাটক ভেটেরিনারি, অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ বিশ্ববিদ্যালয?ের গবেষকদের মতে, পাখির মল বা বিষ্ঠা থেকে নানা রকমের রোগ-জীবাণু সংক্রমিত হতে পারে। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, কাশি, জ্বর ছাড়াও নিউমোনিয়া, মেনিনজাইটিস বা ‘সিটাকোসিস’ নামে এক ধরনের ফ্লু শরীরে বাসা বাঁধতে পারে। এছাড়া, ফুসফুসে সংক্রমণের ফলে ‘হিসটোপ্লাসমোসিস’ নামের প্রদাহজনিত সমস্যা দেখা দিতে পারে। এসব ছাড়াও, মাথাব্যথা, ত্বকের সমস্যা, ডাইরিয়ার মতো সমস্যাও হতে পারে পাখির মল বা বিষ্ঠা থেকে।
স্কটিশ স্বাস্থ্য সচিব জিন ফ্রিম্যান জানান, পাখির বা বিশেষ করে পায়রার মল বা বিষ্ঠা থেকে মারাত্মক সব রোগ-জীবাণু ছড়াতে পারে। ক্যান্ডিডায়সিস নামের মারাত্মক ছত্রাকের সংক্রমণ হতে পারে পায়রার মল বা বিষ্ঠা থেকে। ক্যান্ডিডায়সিসের সংক্রমণ মারাত্মক পর্যায়ে পৌঁছালে শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে।
কী করে সতর্ক থাকবেন?
বাড়িতে বা ঘরের কোনও অংশে পাখির বা বিশেষ করে পায়রার মল জমলে তা পরিষ্কার করার আগে জায়গাটি জল দিয়ে ভিজিয়ে নিন। তার পর পরিষ্কার করুন।
পায়রার মল বা বিষ্ঠা পরিষ্কারের সময় নাক-মুখে ঢেকে নিন।
ফিনাইল দিয়ে ভালো করে ধুয়ে জায়গাটি ভাল করে জীবানুমুক্ত করার চেষ্টা করুন।
বাড়িতে শিশু বা বয়ষ্ক মানুষ থাকলে পাখি না পোষাই ভালো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD