1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:23 pm

বাঘাসুরা ইউপির সাবেক সদস্য খুর্শেদ আলীর ইন্তেকাল

Reporter
  • Updated Wednesday, September 18, 2019
  • 472

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদের টানা ৪ বারের নির্বাচিত মেম্বার সকলের প্রিয় মানুষ ন্যায় বিচারক, বিশিষ্ট সমাজ সেবক মাধবপুর উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য খুর্শেদ মেম্বার এর জানাযার নামাজে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে ওনার নিজ বাড়ি বাখরনগর গ্রামে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হলেছিলো ৯৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৬ সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহি রেখে যান। বাদ আসর হযরত শাহ্ সোলাইমান ফতেহ্গাজী (রা.) মাজার প্রাঙ্গনে ওনার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁকে শেষ বিদায় জানাতে এলাকার জনপ্রতিনিধিসহ হাজারো মানুষের ঢল নামে। এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, মাধবপুর উপজেলার ভাইস চেয়ারম্যান ওয়াসিম, ১১নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন আহাম্মেদ, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সেক্রেটারি মহিবুর রহমান মাহি, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি আলহাজ আতিকুর রহমান আতিক, মাধবপুর উপজেলা যুবলীগ এর সভাপতি ফারুক পাঠান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD