1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:47 pm

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফাইনাল খেলায় ও পুরষ্কার বিতরণ

Reporter
  • Updated Wednesday, September 18, 2019
  • 480

মোঃ মুজাম্মিল হক ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব (১৭) টুর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গত ১৪ই সেপ্টেম্বর শনিরার বিকালে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শায়েস্তাগঞ্জ পৈারসভা ও শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শায়েস্তাগঞ্জ পৌরসভা জয়ী হয়েছে। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব এড. মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নব-নির্বাচিত আব্দুর রশিদ তালুকদার ইকবাল, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ গাজীউর রহমান ইমরান, নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, ইউপি চেয়ারম্যান আদিল হোসেন জজ মিয়া, ইউপি চেয়ারম্যান বুলবুল খান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রজব আলী, শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ মোহন মিয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। পরিশেষে অতিথিবৃন্দ বিজয়ী শায়েস্তাগঞ্জ পৌরসভাকে পুরষ্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD