1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:04 am

এবার ময়লা ছুঁড়ার জবাব গোলে দিলেন নেইমার

Reporter
  • Updated Tuesday, September 24, 2019
  • 524

সময় ডেস্ক ॥ লীগ ওয়ানের ফুটবল সমর্থকরা যেন নেইমারের শত্রু হয়ে উঠেছেন! ১৪ই সেপ্টেম্বর ঘরের মাঠের দর্শকদের দুয়ো শুনেছিলেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা। আর গতকাল অলিম্পিক লিঁওর মাঠে খেলার সময় নেইমারের দিকে ময়লা ও কাপ ছুঁড়ে মারে দর্শকরা। তবে এসবের জবাব গোলেই দিয়েছেন তিনি। ম্যাচের শেষ মুহূর্তে দারুণ এক গোল করে পিএসজিকে ১-০ গোলের জয় এনে দেন নেইমার। লীগ ওয়ানের আগের রাউন্ডে স্ট্রসবুর্গের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে, এডিসন কাভানিহীন পিএসিজকে জেতান নেইমার। ওই ম্যাচের ৯২ মিনিটে গোল করেছিলেন নেইমার। গতকাল লিঁওর বিপক্ষেও ছিলেন না এমবাপ্পে-কাভানি। তবে নেইমারের কল্যাণে জয় নিয়েই মাঠ ছাড়লো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৮৭তম মিনিটে আর্জেন্টাইন প্লেমেকার অ্যাঞ্জেল ডি মারিয়া ডিবক্সে পাস দেন নেইমারকে। তাকে মার্কিংয়ে রেখেছিলেন তিন-চারজন। কিন্তু নেইমার জায়গা করে নিয়ে বাঁ-পায়ের মাটি কামড়ানো শটে বল জড়ান জালে। এ জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লীগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখলো পিএসজি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD