1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:03 pm

মাধবপুরে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরল স্কুল ছাত্র

Reporter
  • Updated Saturday, October 19, 2019
  • 543

মাধবপুর প্রতিনিধি :: মাধবপুরে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল স্কুল ছাত্র অচিন্দ্র দাস (৮)। গতকাল শুক্রবার সন্ধ্যায় মাধবপুর বাজার সংলগ্ন সোনাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত অচিন্দ্র ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের শ্রীনন্দ দাসের ছেলে। সে সাতবর্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। শিশুটির কাকা শ্যামলাল দাস জানান, শুক্রবার দুপুরে অচিন্দ্র দাস বাবার সঙ্গে সোনাই নদীতে মাছ ধরতে যায়। অচিন্দ্রের বাবা নৌকার মধ্যে বসে জাল সেলাই করার সময় হঠাৎ অচিন্দ্র নৌকা থেকে নদীতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সোনাই নদী থেকে তল্লাশি করে সন্ধ্যার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করে। মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, শুনেছি এমন একটি ঘটনা হয়েছে। নদীর যে অংশে ঘটনা ঘটেছে এটি বিজয়নগর উপজেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD