1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:26 pm

বাহুবলে গ্রামবাসী ও সি.পি.বি কোম্পানী মুখোমুখী :: অপ্রীতিকর ঘটনার আশঙ্কা

Reporter
  • Updated Wednesday, October 23, 2019
  • 403

স্টাফ রিপোর্টার:: বাহুবলে পরিবেশ ইস্যুতে মুখোমুখী অবস্থানে সি.পি.বি কোম্পানী ও গ্রামবাসী। বিরাজ করছে ক্ষোভ ও উত্তেজনা। অনাকাংখিত-অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল। অনুসন্ধানে জানাযায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামে স্থাপিত সি.পি.বি কোম্পানীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষনের অভিযোগ করে আসছেন গ্রামবাসী। তাদের দাবী, কোম্পানীতে উৎপাদিত মোরগের বিষ্টার প্রচন্ড দূর্গন্ধে দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশ বিনষ্ট হয়ে আসছে। কোম্পানীর পার্শ্ববর্তী বিহারীপুরসহ একাধিক গ্রাম হয়ে পড়েছে বসবাসের প্রায় অযোগ্য। বাড়ছে নানা রকম রোগ-বালাই। শুরু থেকেই গ্রামবাসী বিষয়টির প্রতিবাদ করে আসলেও কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে ভুক্তভোগী জনসাধারনের মধ্যে দিনে-দিনে বাড়তে থাকে ক্ষোভ। স¤প্রতি বিষয়টি নিয়ে আবারো প্রতিবাদে নামেন গ্রামবাসী। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে উঠে কোম্পানী কর্তৃপক্ষ। প্রতিবাদকারীদের মামলা দিয়ে হয়রানীসহ নানা হুমকি-ধামকি। উপায়ন্তর না দেখে গ্রামবাসীর পক্ষ থেকে হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দেয়া হয়। তারপরেও একবিন্দু টনক নড়েনি কর্তৃপক্ষের। পরে গ্রামবাসীর ব্যানারে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে আরো বেশি তেলে-বেগুনে জ্বলে উঠে কর্তৃপক্ষ। এ অবস্থায় বলা যায়, উভয়পক্ষই এখন মুখোমুখী অবস্থানে। গ্রামবাসীর অভিযোগ, দিন-দিন বেড়েই যাচ্ছে হুমকি-ধমকি। কোম্পানী কর্তৃপক্ষের একগুয়েমী-একরোখা ও অনড় অবস্থানের কারনে পুঞ্জিভুত হচ্ছে ক্ষোভ। যেকোন সময় ঘটতে পারে ক্ষোভের বিস্ফোরণ। শান্তি প্রিয় এলাকাটি হয়ে উঠতে পারে উত্তপ্ত। সচেতন মহলের আশঙ্কা, বিষয়টি নিয়ে যেকোন সময় ঘটতে পারে অনাকাংখিত-অপ্রীতিকর ঘটনা। বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি জনসাধারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD