1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:00 pm

মাধবপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ আসামি

Reporter
  • Updated Thursday, October 24, 2019
  • 366

মাধবপুর প্রতিনিধি:: মাধবপুরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ২৩ অক্টোবর ভোর রাতে ধর্ষণের দায়ে আলম মিয়া (২৫) ও তার সহযোগী ফয়জুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতার ২ আসামিকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। অপরদিকে বুধবার দুপুরে ধর্ষণের শিকার হওয়া কিশোরীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ডাক্তারি পরীক্ষা ও হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান নাঈম জানান, মাধবপুর পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকার এক কিশোরী ২১ অক্টোবর রাত প্রায় ১২টার দিকে তার বাবার ঘর থেকে বের হয়ে দাদার ঘরে যাচ্ছিল। এ সময় উপজেলার পূর্ব মাধবপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে আলম মিয়া ও ফায়ার সার্ভিস এলাকার আব্দুর রহমানের ছেলে ফয়জুর রহমান ওই কিশোরীকে জোর পূর্বক তুলে নিয়ে একটি ঘরে আটকে রেখে ফয়জুর রহমানের সহযোগিতায় আলম মিয়া ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরী নিজেই বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজামানের নেতৃত্বে একদল পুলিশ ফায়ার সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে আলম মিয়া ও ফয়জুর রহমানকে গ্রেফতার করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ২ আসামিকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD