1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:16 am

বাংলাদেশকে হারিয়ে যেসব রেকর্ড গড়লো ভারত

Reporter
  • Updated Monday, November 25, 2019
  • 472

সময় ডেস্ক ॥ কলকাতায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ৪৬ রানে হারলো ভারত। বিরাট কোহলির দল শেষ চারটি ম্যাচেই জিতেছে ইনিংস ব্যবধানে। টেস্টের ইতিহাসে প্রথমবার কোনো দল টানা চার ম্যাচে ইনিংস ব্যবধানে জিতলো। এর আগে পুনেতে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ১৩৭ এবং রাঁচিতে ইনিংস ও ২০২ রানে হারায় তারা। অন্যদিকে ভারতের বিপক্ষে ১১ টেস্টের ৫টিই ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ। কোহলির নেতৃত্বে এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০, ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে ভারত। আর ঘরের মাঠে টানা রেকর্ড  টেস্ট সিরিজ জয়ের সংখ্যাটা ১২-তে নিয়ে গেলো তারা। আর অধিনায়ক হিসেবে বিরাট কোহলি রেকর্ড টানা ৭ ম্যাচ জিতলেন। পর্বের রেকর্ডটি ছিল মহেন্দ্র সিং ধোনির। ২০১৩ সালের ফেব্রুয়ারি-নভেম্বর পর্যন্ত তার অধীনে ৬ ম্যাচ জিতেছিল ভারত। সবমিলিয়ে অধিনায়ক হিসেবে ৩৩ জয় পেয়েছেন কোহলি। এর মধ্যে ইনিংস ব্যবধানে জয় ১১টি। ভারতের পক্ষে যা সর্বোচ্চ। ইনিংস ব্যবধানে ৯ জয় আছে ধোনির। কলকাতায় ভারতীয় পেসাররা দুই ইনিংসে ১৯ উইকেট নিয়েছেন। ঘরের মাঠে কোনো ম্যাচে ভারতীয় পেসারদের সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড এটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD