1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:22 am

লাখাইয়ে উপজেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

Reporter
  • Updated Thursday, December 5, 2019
  • 669

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে উপজেলা বিএনপির এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার লাখাই উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুল্লা বাহারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল তালুকদার আব্দালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ। এছাড়াও সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, এডভোকেট শামছুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল এ চৌধুরী, বিএনপি নেতা এসআর তালুকদার শাহিনুর, এডভোকেট হাজী আয়াতুল ইসলাম, ফরিদ মিয়া, শামছুদ্দিন আহমেদ, আব্দুল আউয়াল ভুইয়া, তাজুল ইসলাম মোল্লা, ড. স্বপন চৌধুরী, শাহ আলম গোলাপ, মহিউদ্দিন শান্ত, জলিল মেম্বার, আব্দুল হান্নান, খসরু মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD