1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:16 am

আইপিএলের চূড়ান্ত তালিকায় মুশফিকসহ পাঁচ বাংলাদেশি!

Reporter
  • Updated Saturday, December 14, 2019
  • 514

সময় ডেস্ক ॥ এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এই লিগের প্লেয়ার্স ড্রাফটে উঠতে কিছুদিন আগে ভারতীয়-বিদেশি মিলিয়ে ৯৯৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেখানে নিবন্ধনই করেননি মুশফিকুর রহিম। কিন্তু নিবন্ধনের সময় পার হয়ে গেলেও মুশফিকের জন্য অনুরোধ এসেছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। ১৯ ডিসেম্বর কলকাতায় আইপিএল নিলামের আগে চূড়ান্ত তালিকায় আছেন ৩৩২ ক্রিকেটার। তাদের মধ্যে ২৪ ক্রিকেটার আছেন যারা মুশফিকের মতো নিবন্ধন করেননি, অথচ ফ্র্যাঞ্চাইজিরা অনুরোধ করেছে নিবন্ধনের জন্য। তবে ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যমে জানানো হয়, বাংলাদেশ থেকে ৫ ক্রিকেটারকে রাখা হয়েছে চূড়ান্ত তালিকায়। মুশফিক ছাড়াও এই তালিকায় রাখা হয়েছে মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান এবং সাইফউদ্দিনকে। শুরুতে বাংলাদেশের ৬ ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ নিলামে উঠতে নিবন্ধন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD