1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:21 pm

‘চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে টাকার অভাব নেই’

Reporter
  • Updated Thursday, February 13, 2020
  • 565

সময় ডেস্ক ॥ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আমাদের টাকার কোন অভাব নেই বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর নিজ কার্যালয়ে সৌদি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এর আগে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীন থেকে বাংলাদেশি কাউকে এই মুহূর্তে সরকারিভাবে দেশে ফেরানো হচ্ছে না। ব্যক্তিগত খরচে কেউ ফিরলে পরবর্তী ব্যবস্থা সরকার নেবে। আগে আমরা যাদের এনেছি, তিন কোটি টাকা আমাদের প্লেন ভাড়া দিতে হয়েছে, আমার ফান্ডে আর কোনো পয়সা নাই। এরই পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, টাকার অভাব আমাদের নাই। অভাব থাকার কথাও না। সুতরাং, এখানে বোধহয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে। মুস্তফা কামাল জানান, টাকার অভাবের কথা তিনি কখনও বলেন নাই। তিনি যেটা বলতে চেয়েছেন, প্রথমেই ৩ শ’র বেশি লোককে আমরা গিয়ে নিয়ে আসলাম। সেখানে টাকার ব্যাপারটা ছিল না। কিন্তু চীনের উহানে ক্যাপ্টেন, ক্রুরা যারা বিমানে করে গেলেন, তাদেরকে এখন আর কোথাও যেতে দিচ্ছে না। এমনকি এয়ারক্রাফটগুলোও আর কোথাও যেতে দিচ্ছে না। এভাবে বন্ধ হয়ে গেলে তো আমরা কাজ করতে পারবো না। সেজন্য উই আর টেকিং সাম টাইম (এজন্য আমরা একটু সময় নিচ্ছি)। টাকা বা অর্থের অভাব, এসব কোনো ব্যাপার না। যারা চীন থেকে এসেছেন, তারা এখন পর্যন্ত সিঙ্গাপুরে যেতে পারছেন না। ক্যাপ্টেন, ক্রু তারা সবাই যেন জেলে বাস করছেন, যোগ করেন অর্থমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD